জাতীয়

নরসিংদীতে বিএনপি’র মনোনীত প্রার্থীর মনোনয়ন পরিবর্তন চেয়ে শোডাউন!

Published

on

নরসিংদী জেলা প্রতিনিধি:নরসিংদী-৫ (রায়পুরা) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তবে তাঁর মনোনয়ন বাতিলের দাবিতে রায়পুরা উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করেছেন।শনিবার (২২ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। একই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মোটরসাইকেল শোডাউনও অনুষ্ঠিত হয়। শোডাউনটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের নীলকুঠি বাসস্ট্যান্ডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে নেতাদের বক্তব্য:নরসিংদী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল আমিন ভূঁইয়া রুহেল বলেন,“রায়পুরায় প্রাথমিকভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তিনি গত ১৮ দিনেও তৃণমূলের সঙ্গে সমন্বয় করতে পারেননি। যারা ১৭ বছর ধরে মামলা-জেল খেটে বিএনপির জন্য কাজ করেছেন, তাদের বাদ দিয়ে তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে মিটিং-মিছিল করছেন। তৃণমূলের ক্ষোভ থেকেই আজকের এই শান্তিপূর্ণ বিক্ষোভ।”জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম বাদল বলেন,“আজকে হাজার হাজার নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউন দেখে পরিষ্কার—রায়পুরার মানুষ এই প্রাথমিক মনোনয়ন পরিবর্তন চায়। কেন্দ্র যেন জনগণের ইচ্ছা মূল্যায়ন করে যোগ্য প্রার্থী চূড়ান্ত করে।”জেলা বিএনপি সহসভাপতি জামাল আহমেদ চৌধুরী বলেন,“আমরা দীর্ঘ ১৭ বছর ধরে জেল-জুলুম সহ্য করেছি, কখনো দল ছাড়িনি। অথচ যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার কোনো মামলা নেই, কখনো দলের জন্য জেলও খাটেননি। হাইকমান্ডের কাছে আমাদের দাবি—তৃণমূলের মতামত যাচাই করে সিদ্ধান্ত নিন।”তিনি আরও জানান, প্রয়োজনে তাঁরা দলের হাইকমান্ডের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তদন্ত কমিটি গঠনের অনুরোধ জানাবেন।সমাবেশে বক্তারা রায়পুরা আসনে বিএনপির প্রার্থী মনোনয়ন পুনর্বিবেচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেন।এই বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউনে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments

Trending

Exit mobile version