আইন-আদালত
বদলগাছীতে সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ী আটকপ্রত্যেককে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড!
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবরচাঁপা-হাট সংলগ্ন চকবেনি এলাকায় সেনাবাহিনীর অভিযানে চোলাই মদসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সেনা ক্যাম্পের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।অভিযানে আটক দুইজন হলেন—চকবেনি গ্রামের মৃত লবিনের ছেলে হরেণ তুরকি এবং একই গ্রামের গোবিন্দের ছেলে শ্যামল। তাদের কাছ থেকে ৮ বোতল চোলাই মদ, এবং মদ তৈরির জন্য ব্যবহৃত প্রায় ৪ মন কাঁচামালসহ বিভিন্ন উপকরণ জব্দ করা হয়। পরে ঘটনাস্থলেই এসব কাঁচামাল ধ্বংস করে সেনা সদস্যরা।অভিযানের সময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বদলগাছী সহকারী কমিশনার (ভূমি) পলাশ উদ্দিন। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক দুজনকে প্রত্যেককে ১,০০০ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে তাদের থানায় হস্তান্তর করা হয়।নওগাঁ সেনা ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার নিজাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”স্থানীয়রা জানান, নিয়মিত অভিযান চলতে থাকলে এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিক্রি বন্ধ হবে বলে তারা আশা করছেন।
Facebook Comments