জাতীয়
টেকেরহাটে খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজৈর উপজেলা বিএনপির দোয়া মোনাজাত অনুষ্ঠিত!
রাজৈর প্রতিনিধিঃ মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। ২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার মাগরিবের নামাজ শেষে বিকেল ৫টায় টেকেরহাটস্থ বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজৈর পৌর বিএনপির আহ্বায়ক শেখ জাকির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজৈর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট গৌরাঙ্গ বসু।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সিরাজ ফকির, রাজৈর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি রাজু আহমেদ বাবুল, যুবনেতা শেখ মহিউদ্দিন মহি, বিএনপি নেতা মাসুদ ফকির, পান্নু শেখ, বশার শেখ, হিরু মোল্লা এবং যুবনেতা তামিম শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি লিয়াকত শেখ। এসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থ জীবন এবং আগামীর বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনে নেতৃত্বদানের তৌফিক কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করা হয়।
Facebook Comments