আন্তর্জাতিক

মহাকাশ থেকে তোলা ডন পেটিটের ছবিতে ঝলমলে মক্কা, ভাইরাল নেটদুনিয়ায়

Published

on

মহাকাশ থেকে তোলা এক চমকপ্রদ ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নভোচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে তোলা সেই ছবি তাঁর এক্স অ্যাকাউন্টে প্রকাশ করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।২ ডিসেম্বর পোস্ট করা ওই ছবিটি পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে কক্ষপথে অবস্থান থেকে তোলা। রাতের বেলার দৃশ্য ধারণ করা ছবিতে পুরো মক্কা নগরীকে আলোকোজ্জ্বল দেখা যায়। এর কেন্দ্রস্থলে একটি উজ্জ্বল সাদা আলোর গোলক স্পষ্টভাবে চোখে পড়ে। পেটিট জানান, ওই উজ্জ্বল বিন্দুটিই হলো কাবা শরিফ—ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান, যা মহাকাশ থেকেও স্পষ্টভাবে দৃশ্যমান।ছবিটি পোস্ট করে ডন পেটিট লেখেন, “মহাকাশের কক্ষপথ থেকে তোলা সৌদি আরবের মক্কা। মাঝখানের উজ্জ্বল ছোট্ট এলাকাটি কাবা শরিফ, ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান।”ছবিটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে মুসলিমসহ বহু মানুষ এই অনন্য দৃশ্যে মুগ্ধতা প্রকাশ করছেন।

Facebook Comments

Trending

Exit mobile version