জাতীয়

বেতাগীতে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Published

on

বেতাগী প্রতিনিধি : মোঃ রাসেল মৃধা
বেতাগী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ সাদ্দাম হোসেন।

আজ বেলা ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

সভায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে , শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, অনুষ্ঠিত হয়।১৬ ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও মুহাম্মদ সাদ্দাম হোসেন বলেন—
“মহান বিজয় দিবস আমাদের গৌরবের প্রতীক। বেতাগীতে দিনটি মর্যাদার সঙ্গে উদযাপনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে। সবার সহযোগিতায় কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।”

Facebook Comments

Trending

Exit mobile version