অপরাধ

রাজধানীতে মা–মেয়েকে হত্যা: ঘটনাস্থলে পুলিশ, তদন্ত চলছে

Published

on

স্টাফ রিপোর্টারঃ রাজধানীর মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল কলেজের পাশের একটি বাসায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। সোমবার (৮ ডিসেম্বর) সকালে শাহজাহান রোডের ওই বাসা থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।নিহতরা হলেন—মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাদের গৃহকর্মী এ হত্যাকাণ্ড ঘটিয়ে পালিয়ে গেছে।মোহাম্মদপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ চলছে এবং তদন্ত শুরু হয়েছে।”ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং পলাতক সন্দেহভাজন গৃহকর্মীকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Facebook Comments

Trending

Exit mobile version