আন্তর্জাতিক
জাপানে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৩ জন আহত!
জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ২৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খবর রয়টার্স।সোমবার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে অনুভূত হওয়া এই ভূমিকম্পে জাপানের উত্তরাঞ্চল ব্যাপকভাবে কেঁপে ওঠে। ভূমিকম্পের পর আওমোরি ও হোক্কাইডোর কিছু অংশে ৭ থেকে ৮ ইঞ্চি উচ্চতার সুনামি দেখা যায়। তাৎক্ষণিকভাবে উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।
Facebook Comments