বিশেষ সংবাদ

সফল জননী ও শ্রেষ্ঠ অধম্য নারী সম্মানে ভূষিত হলেন ফেরদৌসী বেগম নিরু!

Published

on

বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ মোঃ রাসেল মৃধাউপজেলা পর্যায়ে সমাজসেবা, পরিবার গঠন ও নারী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছরের সফল জননী নারী এবং শ্রেষ্ঠ অধম্য নারী সম্মাননা অর্জন করেছেন ফেরদৌসী বেগম নিরু।বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ফেরদৌসী বেগম নিরুর নিরলস কাজ, সাহস ও দৃঢ় মনোভাব এলাকার নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।সম্মাননা গ্রহণের অনুভূতি জানিয়ে ফেরদৌসী বেগম নিরু বলেন,“এই সম্মান আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে। আমি চাই—এলাকার নারীরা আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাক এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখুক।”অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, নারী নেত্রীসহ এলাকাবাসীর উপস্থিতিতে পরিবেশ ছিল উৎসবমুখর। বক্তারা সমাজ পরিবর্তন ও নারী ক্ষমতায়নে ফেরদৌসী বেগম নিরুর অবদানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Facebook Comments

Trending

Exit mobile version