জাতীয়
বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি দেওয়ায় আবারো আলোচনায় বরগুনা
মোঃ রাসেল মৃধা বেতাগী প্রতিনিধিঃ বরগুনার বেতাগী উপজেলা ছাত্রলীগের আগামী এক বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে সোহেল আমিন হাওলাদার-কে সভাপতি এবং সিফাত সিকদার-কে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।নিষিদ্ধ সংগঠন এর জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল কবির রেজা এবং সাধারণ সম্পাদক তৌশিকুর রহমান ইমরান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।কমিটি ঘোষণার পর উপজেলার তরুণ নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নতুন নেতৃত্ব এলাকায় সাংগঠনিক কার্যক্রম, শিক্ষা-সচেতনতা এবং সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের সহযোগিতা নিয়ে বেতাগীকে আরও গতিশীল ও সংগঠিতভাবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।তবে দেশের এই সময়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কমিটি দেওয়ার পরেই নতুন করে আবারো আলোচনায় উঠেছে বরগুনা।
Facebook Comments