জাতীয়

সারাদেশে অ্যাম্বুলেন্স সেবা বন্ধ: মালিক সমিতির কর্মবিরতি শুরু!

Published

on

বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ডাকে সারাদেশে অ্যাম্বুলেন্স সেবা সম্মিলিতভাবে বন্ধ রয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকাল ৬টা থেকে এই সাময়িক কর্মবিরতি কার্যকর হয়েছে।সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসাবান্ধব নীতিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত অ্যাম্বুলেন্স মালিকরা বাধ্য হয়ে সেবা স্থগিত রেখেছেন। তাদের অভিযোগ—নতুন নীতিমালা অ্যাম্বুলেন্স সেক্টরকে ক্ষতিগ্রস্ত করছে এবং মালিকরা নানা অনাকাঙ্ক্ষিত সমস্যার মুখে পড়ছেন।সমিতির মূল দাবি১. অ্যাম্বুলেন্স সেবা বাণিজ্যিকীকরণের নীতিমালা বাতিল২. মানবিক সেবা হিসেবে অ্যাম্বুলেন্স পরিচালনার জন্য প্রয়োজনীয় সরকারি অনুমোদন ও সুবিধা নিশ্চিত করা৩. নীতিমালা সংশোধন না হওয়া পর্যন্ত সকল প্রকার জরিমানা, জুলুম ও হয়রানি বন্ধকর্মবিরতির কারণে প্রয়োজনীয় রোগী পরিবহন ব্যবস্থায় সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে বলে সমিতি জানিয়েছে। তবে জরুরি মানবিক পরিস্থিতিতে সীমিত পরিসরে সেবা দেওয়ার কথাও তারা উল্লেখ করেছে।বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি আরও জানিয়েছে, সরকারের সঙ্গে আলোচনায় সন্তোষজনক সমাধান না এলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

Facebook Comments

Trending

Exit mobile version