লাইফস্টাইল

দশমিনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা

Published

on

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিপটুয়াখালীর দশমিনা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে আলীপুরা ইউনিয়নের মধুপুরা গ্রামে মৃত রাজন্ড চন্দ্র দাসের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গলাচিপা স্টেশনের লিডার মো. জাকির হোসেন জানান, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে অজ্ঞাত কারণে অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।আগ্নিকাণ্ডে ধ্বংস হয়েছে তিন পরিবারের আসবাবপত্র, স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও অন্যান্য মালামাল। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—ধীরেন চন্দ্র দাস, শুনিল চন্দ্র দাস ও সুমন চন্দ্র দাস।ভুক্তভোগীরা জানান, রাত দুইটার দিকে ঘুম থেকে উঠে তারা আগুনের লেলিহান শিখা দেখতে পান। তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলেও মুহূর্তেই আগুন ছয়টি কক্ষে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গলাচিপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।ধীরেন চন্দ্র দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমরা তিন পরিবার সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি। এখন পরিবার-পরিজন নিয়ে কোথায় যাব, কীভাবে চলব বুঝতে পারছি না। শীতের মধ্যে ছোট বাচ্চাদের নিয়ে ভয়াবহ সংকটে পড়েছি।”আলীপুরা ইউনিয়ন পরিষদের সদস্য ফকরুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে জানানো হয়েছে। তিন পরিবারের ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা বলে তিনি জানান।ফায়ার সার্ভিসের লিডার জাকির হোসেন বলেন, দ্রুত খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের উৎস এখনো নির্ণয় করা যায়নি।

Facebook Comments

Trending

Exit mobile version