অপরাধ

ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধ

Published

on

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের এমপি পদপ্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে বিজয়নগর পানির ট্যাংকির সামনে এ ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, নির্বাচনী প্রচারণা শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসছিলেন ওসমান হাদী। আচমকা অজ্ঞাত বন্দুকধারী মোটরসাইকেলে এসে ওসমান হাদীকে গুলি করে। বুলেটটি তার বাম কানের নিচে অর্থাৎ চোয়ালের নিচের দিকে লেগেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

শেষ খবর পাওয়া পর্যন্ত, চিকিৎসকরা জানিয়েছেন হাদীর জন্য চার ব্যাগ ব্লাড লাগবে। যা ইতোমধ্যে সংগ্রহ করেছে তার সমর্থক-অনুসারীরা।

এদিকে এ খবর পাওয়ার পর ঢাকা মেডিকেলে ভিড় করছেন অনেকেই।

বিস্তারিত আসছে……

Facebook Comments

Trending

Exit mobile version