জাতীয়

শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে বরগুনায় বিএনপির বিক্ষোভ!

Published

on

সোহাগ হাওলাদার,বরগুনাঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সারা দেশের মতো বরগুনায়ও এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটি।শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে বরগুনা প্রেসক্লাব চত্বরে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও বরগুনা-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। তিনি বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা থেকেই পরিকল্পিতভাবে শরিফ ওসমান হাদির ওপর এই হামলা চালানো হয়েছে। এটি গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।”তিনি অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে দেশে চলমান সহিংসতা, রাজনৈতিক দমন-পীড়ন ও ভিন্নমত দমনের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। এসময় বিক্ষোভ মিছিলে জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

Facebook Comments

Trending

Exit mobile version