বিনোদন

আমার দরজা সবার জন্য খোলা: আবেগঘন পোস্টে পরীমনি

Published

on

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সক্রিয় ঢালিউড অভিনেত্রী পরীমনি। ব্যক্তিগত অনুভূতি ও জীবনের অভিজ্ঞতা তিনি প্রায়ই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। এবার ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে কৃতঘ্ন মানুষের আচরণ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে পরীমনি লেখেন, বিপদের সময় তিনি যাদের পাশে দাঁড়ান, অনেক ক্ষেত্রেই তারাই পরবর্তীতে তাকে বিপদের মুখে ফেলে দূরে সরে যান। তবে তিনি তার পোস্টে কারও নাম উল্লেখ করেননি।পরীমনি জানান, মানুষের দুঃসময়ে তার দরজা সবসময় খোলা থাকে। কিন্তু সেই মানুষগুলোর মধ্য থেকেই কেউ কেউ তাকে কঠিন পরিস্থিতিতে ফেলে রেখে চলে যায়। তবুও এসব ঘটনায় তিনি হতাশ নন বলেই উল্লেখ করেন।পোস্টে অভিনেত্রী আরও লেখেন, তিনি নিজেকে বদলাতে পারেননি—না তার মনুষ্যত্ব, না তার বিবেক। বরং এসব গুণের কারণেই সৃষ্টিকর্তা তাকে অন্য মানুষের পাশে দাঁড়ানোর শক্তি ও সামর্থ্য দিয়েছেন বলে তিনি বিশ্বাস করেন। এজন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।পরীমনির এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্ত ও অনুসারী তার প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন। আবার কেউ কেউ এই পোস্টকে জীবনের বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন।

Facebook Comments

Trending

Exit mobile version