অপরাধ

সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাত গ্রেফতার, উদ্ধার দেশীয় অস্ত্র!

Published

on

আরমান শকিল সাভার (ঢাকা): ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি (উত্তর)-এর অভিযানে সাভারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ সদস্যের একটি ডাকাত দলকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ধারালো ছুরি, কাঠের লাঠি ও লোহার রড উদ্ধার করা হয়।ঢাকা জেলা পুলিশের অভিভাবক ও পুলিশ সুপার জনাব মোঃ মিজানুর রহমান-এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর), ঢাকা জেলার অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম-এর নেতৃত্বে মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গতকাল ২১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে সাভার মডেল থানাধীন পাকিজা মোড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— মোঃ রাজিব (৩০), মোঃ রবিউল মিয়া (৩৫), মোঃ পাভেল (২৮), মোঃ আবুল বাশার (৩৬) এবং মোঃ মনির হোসেন (২৮)। তারা বিভিন্ন জেলার বাসিন্দা হলেও বর্তমানে সাভার ও আশপাশের এলাকায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি ধারালো ছুরি, ১টি কাঠের লাঠি এবং ৩টি লোহার রড উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা দেশের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।পিসিপিআর পর্যালোচনায় দেখা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ রাজিব, মোঃ আবুল বাশার ও মোঃ মনির হোসেনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments

Trending

Exit mobile version