অপরাধ
নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার
নওগাঁর বদলগাছী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বদলগাছী মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন—যশোর জেলার শার্শা থানার কদমতলা বারোপুতা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে আবদুল্লাহ (২৪) এবং বদলগাছী থানার লক্ষীকুল গ্রামের মৃত আব্বাস আলী মন্ডলের ছেলে আব্দুল জলিল (৫০)।জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল রাত ১০টার দিকে বদলগাছী মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে সন্দেহভাজন দুই ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে। পরে তাদের আটক করে তল্লাশি চালানো হলে আবদুল্লাহর হাতে থাকা একটি লাগেজ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।নওগাঁ জেলা গোয়েন্দা শাখার ওসি হাসিবুল্লাহ হাবিব বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ৮ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments