অপরাধ

**গলাচিপায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন**

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-৩ (দশমিনা ও গলাচিপা) আসনে নির্বাচন-পূর্ব অনিয়ম অনুসন্ধান ও সংশ্লিষ্ট অপরাধের সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয় স্থাপন করা হয়েছে।রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনুষ্ঠানিকভাবে এ কার্যালয়ের কার্যক্রম শুরু হয়। বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় গঠিত এ কমিটির প্রধান কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাব্বির মোঃ খালিদ।আদালত সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের নির্ধারিত আইন অনুযায়ী আর্টিকেল ৭৩, ৭৫, ৭৭ ও ৯১বি(৩)-এর আওতাভুক্ত নির্বাচন-পূর্ব অনিয়ম ও অপরাধসমূহ অনুসন্ধান এবং সংক্ষিপ্ত বিচার কার্যক্রম পরিচালনা করবে এ কমিটি। গেজেট প্রকাশ পর্যন্ত পটুয়াখালী-৩ আসনে কমিটি তাদের দায়িত্ব পালন করবে।এছাড়া, অভিযোগ গ্রহণের জন্য নির্বাচনী এলাকার গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ বাক্স স্থাপন করা হয়েছে এবং একটি হটলাইন নম্বর (০১৩৩৯৩১৪১৬৯) চালু রাখা হয়েছে। যে কেউ লিখিতভাবে বা হটলাইনের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন। প্রাপ্ত অভিযোগ যাচাই-বাছাই শেষে আইন অনুযায়ী বিচার কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments

Trending

Exit mobile version