অপরাধ

আশুলিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ছয় মাসের কারাদণ্ড!

Published

on

আরমান শাকিল ঢাকাঃ সাভারের আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৪ জন মাদকসেবী ও মাদককারবারিকে গ্রেপ্তার করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত আশুলিয়ার জামগড়া ও আশপাশের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তারের পর রাতেই আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের বিরুদ্ধে বিচার কার্যক্রম পরিচালিত হয়।পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জামগড়া এলাকায় মাদক সেবন ও কারবারের অভিযোগ আসছিল। ওই তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকবিরোধী টিম। এ সময় ১৪ জনকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আদালত তাঁদের প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।সাজা ঘোষণার পর রাত ১০টার দিকে প্রিজন ভ্যানে করে তাঁদের ঢাকার আদালতে পাঠানো হয়।এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন,“মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।”

Facebook Comments

Trending

Exit mobile version