জাতীয়

এইচএসসি পাস, পেশায় লেখক: হলফনামায় সম্পদহীন সারোয়ার তুষার!

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী-২ (পলাশ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মো. গোলাম সারোয়ার তুষার। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় তার শিক্ষাগত যোগ্যতা, পেশা ও আয়ের তথ্য উল্লেখ থাকলেও স্থাবর ও অস্থাবর সম্পদের কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি।হলফনামা অনুযায়ী, সারোয়ার তুষারের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পেশায় তিনি একজন লেখক এবং এ খাত থেকে তার বার্ষিক আয় ৩ লাখ ৪০ হাজার টাকা বলে উল্লেখ করেছেন। নগদ অর্থ হিসেবে তার কাছে রয়েছে ৩ লাখ টাকা। এছাড়া আয়কর রিটার্নে তার মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ২ লাখ ২০ হাজার টাকা।তবে হলফনামায় তার নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট বা অন্যান্য স্থাবর সম্পদের তথ্য দেওয়া হয়নি। একইভাবে অস্থাবর সম্পদের ক্ষেত্রেও নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ নেই। তিনি আরও দাবি করেছেন, তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই।বৃহস্পতিবার (১ জানুয়ারি) অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আনোয়ার হোসাইন সারোয়ার তুষারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।প্রসঙ্গত, নরসিংদী-২ (পলাশ) আসনে সারোয়ার তুষার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খানের বিপরীতে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছেন।

Facebook Comments

Trending

Exit mobile version