অপরাধ

কক্সবাজার ও সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ পাচারকারী আটক!

Published

on

কক্সবাজার প্রতিনিধি:কক্সবাজার ও সেন্টমার্টিন উপকূলীয় এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ ১৬ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।সোমবার (৫ জানুয়ারি ২০২৬) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল কক্সবাজারের বাঁকখালী মোহনা সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা মূল্যের ৪৩০ বস্তা সিমেন্ট ও ১২ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

এ সময় ৮ জন পাচারকারীকে আটক করা হয়।অপরদিকে, গত রোববার (৪ জানুয়ারি ২০২৬) রাত ১০টায় অপারেশন কোরাল দ্বীপে নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ কামরুজ্জামান সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্র এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোট থেকে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত আনুমানিক ২ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ ঘটনায় আরও ৮ জন পাচারকারী আটক হয়।কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, পাচার ও চোরাচালান রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদারভাবে অব্যাহত রাখবে।

Facebook Comments

Trending

Exit mobile version