আইন-আদালত
অপারেশন ডেভিল হান্টে বেতাগীর দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার!
বেতাগী প্রতিনিধি মোঃ রাসেল মৃধাঃ বরগুনা জেলার বেতাগী উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। দেশব্যাপী চলমান বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন বেতাগী পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে গতকাল রাতে বরিশাল থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অপরজন বেতাগী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু, যাকে একই অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, সারাদেশে চলমান বিশেষ নিরাপত্তা অভিযানের আওতায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এ বিষয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Facebook Comments