জাতীয়
টানা তিন দিন যেসব এলাকায় ৭ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না!
জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের কারণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় টানা তিন দিন প্রতিদিন ৭ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আগামী রোববার (১৮ জানুয়ারি) থেকে মঙ্গলবার (২০ জানুয়ারি) পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এই লোডশেডিং কার্যকর থাকবে।বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর–পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারে জরুরি কাজ পরিচালনার জন্য নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।রোববার (১৮ জানুয়ারি)রোববার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না অক্সিজেন, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, পূর্ব মসজিদ, ভক্তপুর, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ ও জাহানপুর এলাকায়।এছাড়াও বনানী আবাসিক এলাকা, গরীবে নেওয়াজ আবাসিক এলাকা, শহিদ নগর, সবুর আবাসিক এলাকা, রূপনগর আবাসিক এলাকা, আশেকানে আউলিয়ার ডিগ্রি কলেজ এলাকা, সংগীত সিনেমা রোড থেকে জাঙ্গালপাড়া, ওয়াজেদীয়া মাদরাসা, হিন্দুপাড়া, নজরা পুকুরপাড়, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, চিনারপোল, ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।সোমবার (১৯ জানুয়ারি)সোমবার একই সময়ে বিদ্যুৎ থাকবে না নগরীর বায়োজিদ এলাকার ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, খন্দকিয়া বাজার, খন্দকিয়া টেম্পু স্ট্যান্ড, এম কে স্টিল, কেডিএস গার্মেন্টস থেকে শেরশাহ, পাহাড়িকা আবাসিক এলাকা, সাংবাদিক সোসাইটি ও সমবায় আবাসিক এলাকায়।এছাড়া মোহাম্মদ নগর, শান্তি নগর, শেরশাহ কলোনি, তারা গেট, রাজামিয়া মার্কেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, কুয়াইশ, ভরাপুকুর, নজুমিয়া হাট, বুড়িশ্চর বাজার, আজিজিয়া মাজারসহ আশপাশের এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।মঙ্গলবার (২০ জানুয়ারি)মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না গাউসিয়া আবাসিক এলাকা, গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ লেন, পশ্চিম শহিদ নগর, উত্তর গেট, মির্জাপাড়া, মুরাদনগর, বিবিরহাট কাঁচাবাজার, ফরেস্ট গেট থেকে মুরাদপুর মোড়, সামারহিল, মৌমিনবাগ, তাহেরাবাদ ও সংগীত সিনেমা রোড এলাকায়।এছাড়াও জাঙ্গালপাড়া, সামাদপুর, হাজিপাড়া গার্মেন্টস এলাকা, হাটহাজারী রোড, কুলগাঁও আবাসিক এলাকা, বালুছড়া, কুয়াইশ কলেজ, ষোল পোল, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু, ব্রাহ্মণহাটসহ আশপাশের এলাকাগুলোতে নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
Facebook Comments