জাতীয়

সাংবাদিক কার্ড নিয়ে ভুয়া আবেদনে সতর্ক করল নির্বাচন কমিশন!

Published

on

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সাংবাদিক কার্ডের নামে বর্তমানে যে সব কাগজপত্র ও আবেদন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, সেগুলো সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত ইসির পক্ষ থেকে কোনো ধরনের আনুষ্ঠানিক নির্দেশনা বা বিজ্ঞপ্তি জারি করা হয়নি। তিনি বলেন, “নির্বাচনে সাংবাদিক কার্ডের নামে যে সব আবেদন বা কাগজপত্রের কথা বলা হচ্ছে, তার সবই ভুয়া। নির্বাচন কমিশন এখনো সাংবাদিকদের জন্য কোনো সার্কুলার প্রকাশ করেনি।”তিনি আরও জানান, পূর্বে একটি অ্যাপস পরীক্ষামূলক (ট্রায়াল) পর্যায়ে সীমিত সময়ের জন্য ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত হয়নি। ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত করা হলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে বিস্তারিতভাবে গণমাধ্যমকে জানাবে বলেও উল্লেখ করেন তিনি।এদিকে সাংবাদিক কার্ড সংক্রান্ত ভুয়া তথ্য ও বিভ্রান্তি থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে কোনো ধরনের অননুমোদিত আবেদন, ফরম বা কাগজপত্রে অংশ না নিতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় যেকোনো সিদ্ধান্ত বা নির্দেশনা আনুষ্ঠানিক বিজ্ঞপ্তির মাধ্যমেই জানানো হবে।

Facebook Comments

Trending

Exit mobile version