রাজনীতি

পাথরঘাটায় জামায়াত কর্মীর ওপর হামলার ঘটনায় বেতাগী জামায়াতের নিন্দা

Published

on

মোঃ রাসেল মৃধা বেতাগী (বরগুনা) প্রতিনিধি:বরগুনার পাথরঘাটায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াতের কর্মী নাসিরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেতাগী উপজেলা জামায়াতে ইসলামী।রোববার এক যৌথ বিবৃতিতে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে সংঘটিত এ ধরনের হামলা গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারের চরম লঙ্ঘন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশে একটি শান্তিপূর্ণ ও সহনশীল রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলকে সংযম ও দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে হবে। রাজনৈতিক মতপার্থক্যের কারণে সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।এ সময় তারা হামলায় আহত জামায়াত কর্মী নাসিরের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Facebook Comments

Trending

Exit mobile version