রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে দেশ ঘুরে দাঁড়াবে : ডা. শাহাদাত

Published

on

পলোগ্রাউন্ড মাঠ সরেজমিনে পরিদর্শন করেন মেয়র ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলে বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ নতুনভাবে এগিয়ে যাবে।

আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামে অনুষ্ঠিতব্য বিএনপির মহাসমাবেশ সফল করতে রোববার দুপুরে নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মাঠ পরিদর্শনের সময় ডা. শাহাদাত হোসেন মহাসমাবেশের মঞ্চ প্রস্তুতি, প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং প্রয়োজনীয় অবকাঠামো সরেজমিনে পর্যালোচনা করেন। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও আয়োজকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন, যাতে সমাবেশটি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়।

ডা. শাহাদাত বলেন, দীর্ঘদিন ধরে ভোটাধিকার হরণ, গণতন্ত্রের অবক্ষয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের ফলে দেশ গভীর সংকটে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তারেক রহমানের নেতৃত্ব ও রাষ্ট্র সংস্কারের দর্শনই দেশের মানুষের আস্থার জায়গা।

তিনি আরও বলেন, চট্টগ্রামের পলোগ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এই মহাসমাবেশ কেবল একটি রাজনৈতিক কর্মসূচি নয়; এটি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে জনগণের ঐক্য ও শক্তির বহিঃপ্রকাশ।

মেয়র জানান, মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা জনদুর্ভোগ না ঘটে, সে বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments

Trending

Exit mobile version