জাতীয়

যেসব এলাকায় টানা তিন দিন থাকবে না বিদ্যুৎ!

Published

on

জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় আগামী তিন দিন পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন প্রায় সাত ঘণ্টা করে এই বিদ্যুৎ বিভ্রাট চলবে।শনিবার (১৭ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, নগরীর উত্তর, দক্ষিণ, পূর্ব ও বন্দর-পশ্চিমাঞ্চলের একাধিক গুরুত্বপূর্ণ ফিডারের আওতাধীন এলাকায় নির্ধারিত সময় অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।১৮ জানুয়ারি (রোববার)সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অক্সিজেন, শীতল ঝর্ণা আবাসিক এলাকা, গোলবাগ আবাসিক এলাকা, কয়লার ঘর, ওয়াজেদীয়া, নয়ারহাট, চালিতাতলী, বদির কলঘর, খন্দকার পাড়া, পূর্ব মসজিদ, ভুক্তপুর, বক্সুনগর, পাঠানপাড়া, হাজীপাড়া, বেলতল, তুলা কোম্পানি, কামরাবাদ, জাহানপুর, বনানী, গরীবে নেওয়াজ, সবুর ও রূপনগর আবাসিক এলাকা, শহীদ নগরসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না। এ ছাড়া মদুনাঘাট বাজার, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাট সংলগ্ন এলাকাও এই তালিকায় রয়েছে।১৯ জানুয়ারি (সোমবার)সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বায়েজিদ শিল্পাঞ্চলসংলগ্ন ক্লিপটন গার্মেন্টস, রেনেস্কো গার্মেন্টস, এম কে স্টিল, খন্দকিয়া বাজার, শেরশাহ, পাহাড়িকা আবাসিক, সমবায় আবাসিক এলাকা, সাংবাদিক সোসাইটি, মোহাম্মদ নগর, শান্তিনগর, শেরশাহ কলোনী, তারা গেট, আর্মড পুলিশ ব্যাটালিয়ন এলাকা, কুয়াইশ, নজুমিয়া হাট, বুড়িশ্চর বাজার ও আজিজিয়া মাজারসহ আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।২০ জানুয়ারি (মঙ্গলবার)সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত গাউসিয়া ও গ্রীনভিউ আবাসিক এলাকা, হামজারবাগ, সামারহিল, মৌমিনবাগ, মুরাদপুর, বিবিরহাট, কুলগাঁও, বালুছড়া, কুয়াইশ কলেজ এলাকা, হাটহাজারী রোড, চিকনদন্ডী, পূর্ব ও পশ্চিম শিকারপুর, মদুনাঘাট বাজার, গ্রিন কলোনি রোড, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণহাট সংলগ্ন বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না।বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে, এই সাময়িক ভোগান্তির মাধ্যমে ভবিষ্যতে আরও স্থিতিশীল, নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। নির্ধারিত সময়ের বাইরে কাজ শেষ হলে বিদ্যুৎ সংযোগ দ্রুত স্বাভাবিক করার আশ্বাসও দিয়েছে সংস্থাটি।

Facebook Comments

Trending

Exit mobile version