অপরাধ

কম্বল দেওয়ার প্রলোভনে বিধবাকে ধর্ষণের অভিযোগ, জামায়াত সমর্থকের বিরুদ্ধে!

Published

on

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় শীতের কম্বল দেওয়ার কথা বলে বাড়িতে ডেকে এক বিধবাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. কাউছার (৪০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী।রোববার (১৮ জানুয়ারি) রাতে ভুক্তভোগী ওই নারী কোম্পানীগঞ্জ থানায় অভিযোগটি করেন। অভিযুক্ত মো. কাউছার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মোশারফ হোসেন ওরফে আবুল হাশেমের ছেলে। স্থানীয়ভাবে তিনি জামায়াতের সমর্থক হিসেবে পরিচিত বলে জানা গেছে।লিখিত অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, প্রায় দুই মাস আগে অভিযুক্ত কাউছার একটি সংস্থার মাধ্যমে তার বাড়িতে টয়লেট স্থাপনের জন্য ১০টি রিংয়ের ব্যবস্থা করে দেন। এরপর গত ২৭ ডিসেম্বর ফোন করে তাকে শীতের কম্বল নেওয়ার জন্য ডেকে নেন। পরদিন ২৮ ডিসেম্বর সকালে কম্বল আনতে কাউছারের বাড়িতে গেলে তিনি তাকে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।ভুক্তভোগী নারী আরও জানান, ঘটনার পর বিষয়টি কাউকে জানালে তাকে এবং তার ২০ বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন অভিযুক্ত কাউছার। প্রাণভয়ের কারণে এতদিন তিনি কাউকে কিছু জানাননি। বর্তমানে তিনি ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।অভিযোগের বিষয়ে অভিযুক্ত মো. কাউছার বলেন, তিনি জামায়াতের একজন সক্রিয় সমর্থক এবং আসন্ন নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াত প্রার্থী বেলায়েত হোসেনের পক্ষে কাজ করছেন। এ কারণে একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যে ওই নারীকে দিয়ে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে বলে দাবি করেন তিনি।এ বিষয়ে চরকাঁকড়া ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মো. শরফুদ্দিন সৌরভ বলেন, অভিযুক্ত ব্যক্তি জামায়াতের সমর্থক হলেও বিষয়টি দলীয়ভাবে তদন্ত করা হবে। অভিযোগ প্রমাণিত হলে কাউছারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর অভিযোগ মিথ্যা হলে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধেও অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম জানান, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনার প্রায় তিন সপ্তাহ পর অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments

Trending

Exit mobile version