রাজনীতি

বরগুনায় বিএনপির নির্বাচনী প্রচারণায় বিশাল মিছিল!

Published

on

বরগুনা প্রতিনিধি:আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬কে সামনে রেখে বরগুনা-১ (১০৯) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে।রবিবার ১ ফেব্রুয়ারী বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওরাবুনিয়া ইউনিয়নে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে নেতৃত্ব দেন কেওরাবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুল হালিম।মিছিলে স্থানীয় ইউপি সদস্য ছবুর খানসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন।এ সময় বক্তব্যে বিএনপি নেতা মোঃ আবদুল হালিম বলেন, “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে বিএনপি এবং তারেক রহমানের কোনো বিকল্প নেই।”তিনি আরও বলেন, “গ্রামকে শহরে রূপান্তর করতে হলে ধানের শীষের বিকল্প নেই। তাই সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”পথসভা প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য ছবুর খান বলেন, “নির্বাচন উপলক্ষে ইউনিয়ন বিএনপি নেতা আবদুল হালিমের সঙ্গে আমরা এলাকাবাসী একত্রিত হয়ে পথসভা সফল করার জন্য অংশগ্রহণ করেছি।”এ সময় নেতারা আগামীর নির্বাচনে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানান।

Facebook Comments

Trending

Exit mobile version