জাতীয়

বরগুনায় নির্বাচনী প্রস্তুতি ও সার্বিক কার্যক্রম পরিদর্শনে নৌবাহিনী প্রধান!

Published

on

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় দেশের ১৬টি সংসদীয় আসনের অন্তর্ভুক্ত ২৫টি উপজেলায় দায়িত্ব পালন করছে।এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বরগুনা জেলা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্বাচনী দায়িত্বে নিয়োজিত নৌ কন্টিনজেন্টের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও সার্বিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।এদিন বরগুনা জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় নৌবাহিনী প্রধান অসামরিক প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। সভায় বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার, বরগুনার জেলা প্রশাসক, ডিআইজি বরিশাল, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব), আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, সিভিল সার্জন, স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তাবৃন্দ, জেলা ও উপজেলা প্রশাসনের প্রতিনিধিগণ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মতবিনিময়কালে নৌবাহিনী প্রধান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সাধারণ জনগণ যেন কোনো প্রকার ভয়ভীতি ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে নৌবাহিনীসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করেন তিনি।নির্বাচনকে কেন্দ্র করে উপকূলীয় ও দ্বীপাঞ্চলের নিরাপত্তা জোরদার করতে ভোলা, হাতিয়া, সন্দ্বীপ, কক্সবাজার ও সেন্টমার্টিন এলাকায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোটের ব্যবস্থা রাখা হয়েছে। যেকোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা বা স্বার্থান্বেষী মহলের তৎপরতা প্রতিরোধে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি নিয়মিত টহল ও ফুট পেট্রোলিং অব্যাহত রয়েছে। যে কোনো পরিস্থিতি দ্রুত মোকাবিলায় নৌবাহিনীর জাহাজ, হেলিকপ্টার, কুইক রেসপন্স ফোর্স (QRF) ও সোয়াডস্ টিম সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, আসন্ন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের লক্ষ্যে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে তারা সম্পূর্ণভাবে প্রস্তুত এবং প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments

Trending

Exit mobile version