জাতীয়

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

Published

on

দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টা ১২ মিনিটে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সরকারের দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একই দিন সকালে অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে তাকে সর্বসম্মতিক্রমে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়। বেলা সোয়া ১১টায় সংসদ ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন। নবনির্বাচিত এমপিরা শপথ গ্রহণ শেষে শপথপত্রে স্বাক্ষর করেন এবং পরে সংসদীয় দলের বৈঠকে অংশ নেন।দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, উচ্চপদস্থ কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।এর মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Facebook Comments

Trending

Exit mobile version