জাতীয়

বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ আ.লীগের বিরুদ্ধে, তদন্তে পুলিশ!

Published

on

নাটোর প্রতিনিধি: নাটোরের নাটোর জেলার নলডাঙ্গা উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর উপজেলার ছাতারভাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় বিএনপি নেতারা।স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে একদল ব্যক্তি হঠাৎ প্রবেশ করে আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিল, দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর অভিযুক্তরা দ্রুত স্থান ত্যাগ করেন বলে অভিযোগ করা হয়েছে।৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি রাকিব অভিযোগ করে বলেন, স্থানীয় আওয়ামী লীগ কর্মী আরিফুল ইসলাম আরিফ, মোকলেসুর রহমান ও কাসেমসহ আরও কয়েকজন এ ভাঙচুরের সঙ্গে জড়িত। তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।অভিযোগের বিষয়ে জানতে চাইলে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments

Trending

Exit mobile version