অপরাধ

রাজধানীতে স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা

Published

on

রাজধানীর হাজারীবাগে শাহরিয়ার শারমিন বিন্তি নামের অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে হাজারীবাগ এলাকার হায়দার হোটেলের গলির ভেতরে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় দুর্বৃত্তরা বিন্তির পিঠে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে শিকদার মেডিকেলে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।হত্যাকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্যে থাকা কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে। জনবহুল এই এলাকায় কিশোরী হত্যার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Facebook Comments

Trending

Exit mobile version