আন্তর্জাতিক
এপস্টেইন ফাইলে বিকিনি পরা নারীর সঙ্গে বিজ্ঞানী হকিংয়ের ছবি
বিশ্বখ্যাত পদার্থবিজ্ঞানী অধ্যাপক স্টিফেন হকিংকে ঘিরে একটি ছবি কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন এর প্রকাশিত ফাইলে পাওয়া গেছে। ছবিতে দেখা যায়, হকিং হাতবিহীন ইলেকট্রনিক হুইলচেয়ারে আধশোয়া অবস্থায় বসে আছেন এবং তার পাশে দু’জন নারী দাঁড়িয়ে রয়েছেন, যাদের একজন হকিংকে ধরে রেখেছেন, আরেকজন পানীয়ের গ্লাস ধরে রেখেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট সূত্রে জানিয়েছে, ছবিটি তোলা হয়েছিল ২০০৬ সালে যুক্তরাষ্ট্রের সেন্ট থমাস দ্বীপের রিটজ-কার্লটন হোটেলে আয়োজিত এক বিজ্ঞান সম্মেলনে। হকিংকে আমন্ত্রণ করেছিলেন এপস্টেইন এবং তার যাতায়াতসহ ব্যবস্থাপনা করেছিলেন।হকিংয়ের পরিবারের মুখপাত্র দ্য ডেইলি মেইলকে বলেছেন, এই নারী দু’জন দীর্ঘদিন ধরে অধ্যাপক হকিংয়ের সেবা ও তত্ত্বাবধানের দায়িত্বে ছিলেন। হকিংয়ের বিরুদ্ধে কোনো অসদাচরণের অভিযোগ বা এ ধরনের কোনো ইঙ্গিত পুরোপুরি ভিত্তিহীন ও অবাস্তব।
জেফ্রি এপস্টেইনের ফাইলে হকিংয়ের নাম উল্লেখ হয়েছে প্রায় ২৫০ বার। এফাইলের অন্যান্য ক্ষেত্রে অনেক প্রভাবশালী ব্যক্তির নামও উঠে এসেছে, যাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপে গোপনে আনন্দ-ফুর্তি ও যৌন পরিষেবা গ্রহণের অভিযোগ রয়েছে।পদার্থবিজ্ঞানী হকিং মোটর নিউরন ডিজিজ নামে বিরল রোগে আক্রান্ত ছিলেন। তার দেহের সব পেশি প্রায় অচল ছিল, শুধুমাত্র ডান গালের পেশি দিয়ে তিনি বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলতেন। শ্বাসপ্রশ্বাসের জন্য ভেন্টিলেটর, চলাচলের জন্য ইলেকট্রনিক হুইলচেয়ার এবং ওষুধ গ্রহণে নিয়মিত সহায়তার প্রয়োজন হতো।
১৯৪২ সালে যুক্তরাজ্যের অক্সফোর্ডে জন্ম নেওয়া হকিংকে অ্যালবার্ট আইনস্টাইনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞানী হিসেবে গণ্য করা হয়। তার প্রধান কাজ ছিল সময় নিয়ে, এবং লেখা ‘সময়ের সংক্ষিপ্ত ইতিহাস’ বিশ্বসেরা বিজ্ঞানগ্রন্থগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। হকিং ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।সূত্র : এএফপি
Facebook Comments