সর্বশেষ

আগামী সপ্তাহেই বৃষ্টির আভাস

Published

on

মার্চ মাসের শুরুতে দেশের কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি বলছে, ১, ২ ও ৩ মার্চ সিলেট বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় আবহাওয়া অধিদপ্তরের আগামী পাঁচ দিনের পূর্বাভাসে এ তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়, দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের ১৩ দশমিক ৬ ডিগ্রির চেয়ে সামান্য কম। সর্বোচ্চ তাপমাত্রা কমার কথা জানা গেছে এই পূর্বাভাসে। গত বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রাম জেলার সন্দ্বীপে ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন ২৫ ফেব্রুয়ারি যা ছিল চট্টগ্রামের আমবাগানে ৩৪ দশমিক ৪।আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ দেশের বেশির ভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশ এবং প্রধানত শুষ্ক আবহাওয়া থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে’। আগামীকাল ২৮ ফেব্রুয়ারিও রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

Facebook Comments

Trending

Exit mobile version