অপরাধ

বরগুনা জেলায় ডিবির বিশেষ অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

Published

on

স্টাফ রিপোর্টার: বরগুনা জেলার আয়লা পাতাকাটা ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১২১ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।ডিবি সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই বিকাশ কর্মকারসহ একটি চৌকস টিম কদমতলা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ফিরোজ (৩০), পিতা- মজিবর রহমান এবং মোঃ জলিল (৩৩), পিতা- আঃ মান্নান শিকদারকে আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে ১২১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তাদের আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments

Trending

Exit mobile version