আন্তর্জাতিক
ইসরায়েলের হামলায় খামেনির জামাতা ও পুত্রবধূ নিহত
তেহরানে সংঘটিত এক বোমা হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জামাতা ও পুত্রবধূ নিহত হয়েছেন।শনিবার (২৮ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।তেহরান সিটি কাউন্সিলের এক সদস্যের বরাতে প্রতিবেদনে বলা হয়, হামলায় খামেনি পরিবারের ঘনিষ্ঠ দুই সদস্য প্রাণ হারান। এর আগে এএফপি সূত্রে জানানো হয়, ইরানের রাজধানীতে এ বোমা হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেছে।
তবে হামলার ধরন, কারা জড়িত এবং প্রকৃত লক্ষ্যবস্তু কী ছিল—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ইরানি কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম।
Facebook Comments