আন্তর্জাতিক

ইরানের গণমাধ্যমের দাবি, খামেনি ‘জীবিত ও সুস্থ’ আছেন

Published

on

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন—এমন দাবির পরিপ্রেক্ষিতে তেহরান-সংযুক্ত একাধিক গণমাধ্যম বলছে, তিনি “জীবিত ও সুস্থ” আছেন এবং পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন।ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও মেহর জানিয়েছে, খামেনি ‘দৃঢ়ভাবে ও স্থিরভাবে পরিস্থিতি পরিচালনা করছেন।’ খামেনির জনসংযোগ দপ্তরও এক বিবৃতিতে নিহতের খবরকে ‘মানসিক যুদ্ধ’ বলে অভিহিত করেছে।

এর আগে রয়টার্স ও কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম নাম প্রকাশে অনিচ্ছুক “জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা”-এর বরাতে দাবি করে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় খামেনি নিহত হয়েছেন। তবে তেহরান থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক বলেন, এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহতের দাবির কোনো সরকারি স্বীকৃতি নেই। তিনি উল্লেখ করেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এনবিসি নিউজকে বলেছেন, “আমার জানা মতে” সর্বোচ্চ নেতা এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারা সুস্থ আছেন।পরিস্থিতি ঘিরে তথ্যযুদ্ধের আবহ তৈরি হয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। দাবি-প্রতিদাবির এই প্রেক্ষাপটে বিষয়টি নিশ্চিত করতে স্বাধীন সূত্রের অপেক্ষা করতে হচ্ছে আন্তর্জাতিক মহলকে।

Facebook Comments

Trending

Exit mobile version