আন্তর্জাতিক
যুদ্ধ বাড়তেও পারে, থামতেও পারে: ট্রাম্প
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র–ইসরায়েল সামরিক অভিযান কত দিন চলবে, তা নিয়ে ভিন্ন ভিন্ন সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ “দীর্ঘ সময়” ধরে চলতে পারে, আবার “দুই-তিন দিনের মধ্যেই” শেষ করাও সম্ভব।যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া পাঁচ মিনিটের এক ফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, চলমান সংঘাত থেকে বেরিয়ে আসার একাধিক “অফ-র্যাম্প” বা বিকল্প পথ রয়েছে।
ফ্লোরিডার মার-আ-লাগো থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি চাইলে দীর্ঘমেয়াদে যেতে পারি এবং পুরো বিষয়টি নিয়ন্ত্রণ নিতে পারি, অথবা দুই-তিন দিনের মধ্যেই এটি শেষ করে ইরানকে বলতে পারি—কয়েক বছর পর যদি আবার (পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি) শুরু করো, তখন দেখা হবে।‘ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক হামলার ফলে ইরানের সামরিক সক্ষমতা পুনর্গঠনে “কয়েক বছর লেগে যাবে”।তবে কোন শর্তে যুদ্ধ দ্রুত শেষ হতে পারে—সে বিষয়ে তিনি স্পষ্ট করেননি। তার বক্তব্যে কূটনৈতিক সমাধানের সম্ভাবনার ইঙ্গিত থাকলেও সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেননি।ট্রাম্প বলেন, চলমান পারমাণবিক আলোচনার মধ্যেই হামলার সিদ্ধান্ত নেওয়ার পেছনে দুটি কারণ ছিল। তার দাবি, ‘ইরানিরা চুক্তির খুব কাছে গিয়েও সরে গেছে,’ যা প্রমাণ করে তারা ‘আসলে কোনো সমঝোতা চায় না।‘এছাড়া গত ২৫ বছরে ইরান-সম্পৃক্ত সব হামলার একটি তালিকা প্রস্তুত করতে তিনি তার টিমকে নির্দেশ দেন বলেও জানান। ‘আমি দেখেছি, প্রায় প্রতি মাসেই তারা কিছু না কিছু খারাপ কাজ করেছে—কোথাও বিস্ফোরণ ঘটিয়েছে বা কাউকে হত্যা করেছে,’ বলেন তিনি।সূূত্র: আক্সিওস নিউজ
Facebook Comments