আন্তর্জাতিক
ইরানের হামলায় আবুধাবিতে ফ্রান্সের নৌ ঘাঁটিতে আগুন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে অবস্থিত মার্কিন-ইউরোপীয় ঘাঁটিগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের অবস্থিত বিভিন্ন ঘাঁটিতে তীব্র হামলা চালাচ্ছে ইরান। দেশটির রাজধানি আবুধাবিতে অবচস্থিত ফ্রান্সের নৌ ঘাঁটিতে হামলার পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার (১ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল-জাজিরা।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আবুধাবির আল সালাম নৌ ঘাঁটিতে একটি গুদামে দুটি ইরানি ড্রোনের হামলার ফলে সৃষ্ট একটি ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছে বিশেষায়িত দলগুলো। ফরাসি বাহিনীর আবাসিক নৌ ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় আগুন লাগলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আল-জাজিরা বলছে, আরব আমিরাতের নিয়ন্ত্রণে থাকা এই ঘাঁটিটি ক্যাম্প দে লা পাইক্স (শান্তি শিবির) নামেও পরিচিত। তবে সংযুক্ত আরব আমিরাতের আমন্ত্রণে ফরাসি বাহিনী এখানে অবস্থান করছে। ফরাসি সামরিক বাহিনী হামলার খবরের বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।
Facebook Comments