আন্তর্জাতিক

নতুন ইরানি নেতাদের সঙ্গে কথা বলতে চান ট্রাম্প 

Published

on

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নতুন ইরানি নেতাদের সঙ্গে কথা বলতে রাজি।

রোববার ( ১ মার্চ) আল-জাজিরা এ সংবাদ প্রকাশ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের নতুন নেতৃত্ব তার প্রশাসনের সঙ্গে কথা বলতে চায়। তিনিও তাদের সঙ্গে আলোচনা করার পরিকল্পনা করছেন।

দ্য আটলান্টিক ম্যাগাজিন জানিয়েছে, ট্রাম্প বলেছেন যে তারা কথা বলতে চায় এবং আমিও কথা বলতে রাজি হয়েছি। এ কারণে আমি তাদের সঙ্গে কথা বলব।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানিদের আরও আগে এটা করা উচিত ছিল। তাদের উচিত ছিল যা খুব বাস্তব এবং সহজে করা যায় তা আরও আগে করা। তারা অনেক বেশি অপেক্ষা করেছে। কিন্তু ইরান-মার্কিন আলোচনা কখন হবে, সে বিষয়ে ডোনাল্ড ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

Facebook Comments

Trending

Exit mobile version