জাতীয়

বরগুনায় ডিবির অভিযানে ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক আটক!

Published

on

বরগুনা প্রতিনিধি:বরগুনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে। রোববার (০১ মার্চ ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন রুমান শরীফ (২৫) ও আসিক (২৩)। তারা বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।ডিবি সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনার বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে বলে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Facebook Comments

Trending

Exit mobile version