আন্তর্জাতিক

ইসরায়েলে আরও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

Published

on

ইসরায়েলকে লক্ষ্য করে ইরান থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বুধবার (৪ মার্চ) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার সতর্কবার্তা পাওয়ার পর নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার অনুরোধ জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাউকে আশ্রয়কেন্দ্র থেকে বের না হতেও বলা হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

Facebook Comments

Trending

Exit mobile version