আন্তর্জাতিক

মাঝ আকাশে নিখোঁজ ভারতীয় যুদ্ধবিমান

Published

on

ভারতের আসাম রাজ্যে রাডারের সংযোগ হারিয়ে নিখোঁজ হয়েছে ভারতীয় বিমানবাহিনীর একটি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান। বিমানটি খুঁজে বের করতে উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিমানবাহিনী।ভারতীয় গণমাধ্যম এনডিটিভি দেশটির বিমানবাহিনীর বরাতে জানায়, যুদ্ধবিমানটি আসামের জোড়হাট ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই রাডার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এ ঘটনায় বিমানটির অনুসন্ধানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। তবে নিখোঁজ হওয়ার কারণ বা বিমানে থাকা সদস্যদের বিষয়ে এখনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমানটি রাশিয়ার তৈরি সুখোই সিরিজের উন্নত সংস্করণ, যা ১৯৮০–এর দশকে তৈরি মূল নকশার ওপর ভিত্তি করে তৈরি। এই যুদ্ধবিমানকে ভারতীয় বিমানবাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে বিবেচনা করা হয়।রাশিয়ায় তৈরি এসব যুদ্ধবিমান প্রথমবার ভারতের হাতে আসে ১৯৯৭ সালে। বর্তমানে ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এসব বিমান উৎপাদন করছে। ভারতীয় বিমানবাহিনীর বহরে বর্তমানে ২৫০টির বেশি সুখোই এসইউ–৩০ এমকেআই যুদ্ধবিমান রয়েছে

Facebook Comments

Trending

Exit mobile version