জাতীয়

মন্ত্রী-এমপিদের চলনে–বলনে মার্জিত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর!

Published

on

ঢাকা প্রতিনিধি:মন্ত্রী ও সংসদ সদস্যদের চলাফেরা, বক্তব্য এবং আচরণে আরও মার্জিত ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেছেন, দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের কথা ও আচরণে সংযম থাকা জরুরি।বুধবার (১১ মার্চ) সকালে জাতীয় সংসদ ভবন-এ অনুষ্ঠিত বিএনপির সংসদীয় দলের প্রথম বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে দলীয় সংসদ সদস্যদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্যরাও উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত একাধিক সংসদ সদস্যের সূত্রে জানা গেছে, গণমাধ্যমের সঙ্গে কথা বলার ক্ষেত্রেও মন্ত্রী ও এমপিদের সতর্ক থাকতে বলেন প্রধানমন্ত্রী। বিশেষ করে যার যে দায়িত্ব, তার বাইরের বিষয়ে মন্তব্য না করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।বেলা প্রায় সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শুরু হয় এবং দুপুর ১টার দিকে তা শেষ হয়। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।পরে বক্তব্য দেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সভায় মঞ্চে প্রধানমন্ত্রীর এক পাশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সালাহউদ্দিন আহমদ এবং অন্য পাশে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বসেন। বৈঠকে বিএনপির মোট ২০৯ জন সংসদ সদস্য অংশ নেন।দলীয় সূত্রে জানা গেছে, সংসদীয় কার্যক্রম, গণমাধ্যমে বক্তব্য প্রদান এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে বৈঠকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

Facebook Comments

Trending

Exit mobile version