জাতীয়

আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ: বিরোধী নেতা

Published

on

সংসদে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিরোধী দলের নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ। আশা করি স্পিকারের কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাবো।বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে বিরোধী দলীয় নেতার বক্তব্যে তিনি এ কথা বলেন।বিরোধী নেতা বলেন, জাতীয় সংসদ যেন কারও চরিত্রহননের জায়গায় পরিণত না হয়। অতীতে সংসদে দেশের মানুষের কল্যাণের বিষয়ের চেয়ে ব্যক্তিগত আক্রমণ ও চরিত্রহননের জন্য অনেক সময় ব্যয় হয়েছে। নতুন সংসদে সেই মন্দ নজির আর না ঘটুক।স্পিকারকে উদ্দেশ করে জামায়াত আমির বলেন, আশা করি আপনার কাছে সরকারি ও বিরোধী দল আলাদা হবে না। স্পিকারের কাছে সুবিচার পাব। আপনার নেতৃত্বে এটি একটি গতিশীল সংসদ হবে আমরা এটা আশা করতে চাই।তিনি আরও বলেন, আজকের এই সংসদে অনেক নতুন তরুণ সদস্য এসেছেন। বয়সে একটু বেশি হলেও আমিও তরুণ। আমার জীবনে এটা প্রথম সংসদ। সুতরাং আমিও তরুণদের একজন।বক্তব্যের শেষে স্পিকারের কাছে আবারও ন্যায়বিচার চেয়ে ডা. শফিকুর রহমান বলেন, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময় অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, অনেকে জীবন দিয়েছেন, গুমের শিকার হয়েছে। জুলাইয়ে একটা স্লোগান ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’, আমি এখনও সেই স্লোগান দিতে চাই ‘উই ওয়ান্ট জাস্টিস’।

Facebook Comments

Trending

Exit mobile version