আন্তর্জাতিক

নিহতের গুঞ্জনের মধ্যে লারিজানির হাতে লেখা চিঠি প্রকাশ

Published

on

ইরানের নিরাপত্তা প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। তার এ দাবির কিছুক্ষণ পর লারিজানির অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তার একটি হাতে লেখা বার্তা প্রকাশ করা হয়েছে।মঙ্গলবার (১৭ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জর্ডানভিত্তিক সংবাদমাধ্যম রয়া নিউজ।হাতে লেখা চিঠিতে ইরানি সামরিক বাহিনীর হতাহত সদস্যদের প্রতি শোক প্রকাশ করেছেন লারিজানি। তাদের তিনি ‘নৌ-বীর’ হিসেবে বর্ণনা করেছেন।নিহত সেনাদের জানাজার প্রাক্কালে প্রকাশিত এই বার্তায় লারিজানি লিখেছেন, তাদের স্মৃতি চিরকাল ইরানি জনগণের হৃদয়ে অমলিন থাকবে এবং তাদের আত্মত্যাগ আগামীতে সশস্ত্র বাহিনীর ভিতকে আরও শক্তিশালী করবে।লারিজানি নিহতদের জন্য প্রার্থনা করে এবং তাদের আত্মার মাগফিরাত ও জান্নাত কামনা করে বার্তাটি শেষ করেন।এর আগে ইসরায়েলে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলে কাৎজের বরাতে দেশটির গণমাধ্যম দাবি করেছে ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান আলি লারিজানি হামলায় নিহত হয়েছেন। তবে এ দাবি উড়িয়ে দিয়ে ইরানি গণমাধ্যম জানায়, লারিজানি মারা যাননি। শিগগিরই তিনি বার্তা দেবেন। ইরানের দুই বার্তা সংস্থা মেহের ও তাসনিম এ খবর প্রকাশ করে।

লারিজানির ভাগ্য নিয়ে পরস্পরবিরোধী প্রতিবেদনের মধ্যেই লারিজানির বার্তাটি এলো। তবে এখন পর্যন্ত ইরানি কর্তৃপক্ষের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

Facebook Comments

Trending

Exit mobile version