অপরাধ

সুন্দরবনে অস্ত্রসহ গোলাবারুদ সহ ডাকাত আটক!

Published

on

সজল রায় মোংলা প্রতিনিধিঃ

সুন্দরবনের ছোট সুমন বাহিনীর এক ডাকাত ইয়াসিন শেখকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্ট গার্ড। আজ সোমবার (২৩ মার্চ) বেলা ১২ টায় কোস্ট গার্ড পশ্চিম জোনের লেঃ আশিকুল ইসলাম ইমন এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য সুন্দরবনের ফেলুর খন্ড, বৈদ্যমারি এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে গত ২২ মার্চ রবিবার বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও স্টেশন হাড়বারিয়া কর্তৃক মোংলার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকা হতে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর এক সদস্য ইয়াছিন সেখকে আটক করা হয়। এরপর আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, আজ ২৩ মার্চ সোমবার মধ্যেরাতে মোংলা থানাধীন ধানসিঁড়ির চর খাল সংলগ্ন এলাকা হতে ১টি একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ ও ৪ রাউন্ড ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। আটককৃত ডাকাত ইয়াছিন সেখ (৪০) বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সঙ্গে ডাকাতি এবং ডাকাত দলকে অস্ত্র, গোলাবারুদ ও রসদ সরবরাহের মাধ্যমে সহযোগিতা করে আসছিলো। জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments

Trending

Exit mobile version