অপরাধ
বিজয়নগরে পুলিশের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার!
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে বিজয়নগর থানার অধীন আউলিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের খাটিংগা এলাকা থেকে আব্দুর রহমান ওরফে কালু (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।এ সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত আব্দুর রহমানের বিরুদ্ধে পূর্বেও মাদক সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আব্দুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চানপুর গ্রামের সাফিউদ্দিন (সপি মিয়া)-এর ছেলে।এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট
Facebook Comments