আন্তর্জাতিক

জ্বালানি সংকটে ভিয়েতনামে অভ্যন্তরীণ ফ্লাইট বাতিলের ঘোষণা

Published

on

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে তীব্র জ্বালানি সংকটে পড়েছে ভিয়েতনাম। পর্যাপ্ত জেট ফুয়েল না থাকায় আগামী মাস থেকে সপ্তাহে অন্তত ২৩ অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির জাতীয় বিমান সংস্থা ‘ভিয়েতনাম এয়ারলাইনস’। সোমবার রাতে ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করে। খবর দ্য গার্ডিয়ানের

এদিকে, আন্তর্জাতিক রুটের টিকিটে অতিরিক্ত ‘ফুয়েল সারচার্জ’ বা জ্বালানি শুল্ক আরোপের পরিকল্পনা করছে দেশটির বিমান সংস্থাগুলো, যা এপ্রিল থেকেই কার্যকর হতে পারে।জ্বালানি সংকট মোকাবিলায় ভিয়েতনাম সরকার এরইমধ্যে কাতার, কুয়েত, আলজেরিয়া এবং জাপানের কাছে জ্বালানি সহযোগিতার অনুরোধ জানিয়েছে। গত সোমবার রাশিয়ার সঙ্গে তেল ও গ্যাস উৎপাদন বিষয়ে একটি চুক্তিতে সই করেছে হ্যানয়।

Facebook Comments

Trending

Exit mobile version