আইন-আদালত

হাতিরঝিল থানার ওসি ক্লোজড, তদন্ত কমিটি গঠন!

Published

on

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর মগবাজারে একটি বিপণিবিতানে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সঙ্গে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজাকে ক্লোজড করা হয়েছে।বুধবার (২৫ মার্চ) দিবাগত মধ্যরাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।ডিএমপি সূত্রে জানা যায়, গত ২০ মার্চ মগবাজারের বিশাল সেন্টারের ‘নবীন’ ফ্যাশনের একটি পাঞ্জাবির দোকানে বিক্রয় অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও সংশ্লিষ্ট শোরুম কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি পরবর্তীতে ব্যাপক আলোচনার জন্ম দেয়।এ ঘটনায় কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা ছিল কি না তা খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।পরিস্থিতির প্রেক্ষিতে হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজাকে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত (ক্লোজড) করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এক সহকারী উপপরিদর্শক (এএসআই)-কে রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments

Trending

Exit mobile version